ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দিনাজপুরে বিরামপুরে তেলের পাম্পে আগুন

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৪৩ বার পঠিত

দিনাজপুরের বিরামপুরে শারমিন ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বিরামপুর উপজেলার রেলগেটের পাশের শারমিন ফিলিং স্টেশনে আগুন লাগে। নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। বিরামপুর ও ফুলবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও এসে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি বলতে পারেননি।

এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তেলের পাম্পে তেল ঢালতে গিয়ে তাদের অসাবধানতার কারণে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দিনাজপুরে বিরামপুরে তেলের পাম্পে আগুন

আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩