ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে নবাবগঞ্জ ৬ পায়ের বাছুরের জন্ম

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩ ২৫৩ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৬ পা বিশিষ্ট বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।

ভোররাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের একটি গাভি বাছুরটির জন্ম দেয়। বর্তমানে বাছুরটি সুস্থ আছে। গাভিটির এটাই প্রথম বাচ্চা।

স্থানীয় মিজানুর আলম বলেন, লোকমুখে জানতে পারি, নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটা বাছুর হয়েছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো।

আতাউল গনি নামের অপর একজন বলেন, মাহামুদুল হক ভাইয়ের একটি গাভি ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে অনেক সুন্দর এবং সুস্থ আছে।

গরুর মালিক মাহামুদুল হক বলেন, ছোট থেকে গাভিটি অনেক যত্ন করে লালন-পালন করেছি। শুক্রবার ভোররাতে গাভিটি একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত দুটি পা আছে। পা দুটি পিঠের ওপরে। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

দিনাজপুরে নবাবগঞ্জ ৬ পায়ের বাছুরের জন্ম

আপডেট সময় : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩