ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুরে ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধান বোঝাই ট্রাকের ধাক্কা, নি-হ-ত ২

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ২২৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত একটি ধান বোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কষিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধান বোঝাই ট্রাকের চালক বগুড়া শেরপুরের ইসমাইল হোসেন (৬০) ও চালকের সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কষিগাড়ি এলাকায় আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাক বগুড়া যাবার পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়। আহত হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে নেওয়ার পথে দুপুরে তারও মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুরে ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধান বোঝাই ট্রাকের ধাক্কা, নি-হ-ত ২

আপডেট সময় : ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪