ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুর হিলিতে ভারত থেকে এলো ২৫ টন আলু

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭০ বার পঠিত

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ২৫টন আলু নিয়ে একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আজকে আরও তিন ট্রাক আলু আমদানি হতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।

আমদানিকারক মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক বাবু জানান, আলু আমদানি শুরু হয়েছে। ভারত থেকে টন প্রতি ১৫০ ডলার দিয়ে চারটি ট্রাকে ১০০ মেট্রিকটন আলু আমদানি করা হচ্ছে। আলু নিয়ে একটি ট্রাক আজ দুপুর পৌনে ৩টার দিকে হিলি স্থলবন্দরে এসে পৌঁছেছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক জানান, দেড় মাস বন্ধের পর আজ এই বন্দরে আলু আমদানি শুরু হয়েছে। একটি ট্রাকে ২৫ টন আলু আমদানি হয়েছে। আরও কয়েকটি আলুর ট্রাক বন্দরে প্রবেশ করতে পারে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

দিনাজপুর হিলিতে ভারত থেকে এলো ২৫ টন আলু

আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪