ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দিনাজপুর ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৪৪৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউপির সিংগানলা এলাকায় কথিত মোজাম বিনোদন পার্কের মালিক মোজাম্মেল হকের আম বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

অজ্ঞাত ওই নারীর পরনে কালো শাড়ি ছিল। তার আনুমানিক বয়স ৩৮ বছর বলে ধারণা করা হচ্ছে। হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে আম বাগানে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করার ব্যবস্তা গ্রহণ করি। লাশের পরিচয় সনাক্ত ও তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের বিষয় পরে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

দিনাজপুর ঘোড়াঘাটে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩