ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ গেল পিকআপ চালকের

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২০৪ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ। এতে পিকআপের সামনে অংশ দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক।

বৃৃহস্পতিবার ভোরবেলা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রামে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরেই সেখান থেকে পালিয়ে যায় থেমে থাকা ট্রাকটি।

নিহত পিকআপ চালক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকমহাদেব গ্রামের মুক্তার আলীর ছেলে আনোয়ার হোসেন (৩১)।

স্থানীয় ও থানাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পিকআপ চালককে মৃত অবস্থায় উদ্ধার করে এবং পিকআপটি থানায় নিয়ে আসেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিয়ে প্রাণ গেল পিকআপ চালকের

আপডেট সময় : ০৩:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩