ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া নারী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৮৯ বার পঠিত

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর দিনাজপুরের হিলিতে তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া প্রমিলা নারী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘটনার ৭দিন পর একই ইউনিয়নের অন্য একটি অস্থায়ী মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি লিঃ এবং ইটাই মৎস্যচাষী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই গ্রাম নামক এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন ঢাকা বনাম জয়পুরহাট নারী ফুটবল দল। খেলা দেখতে নারী-পুরুষ সহ নানা বয়সী মানুষের ছিলো উপচে পড়া ভীড়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা, এছাড়াও ছিলেন দিনাজপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম,সহ-সাংগঠনিক  নুর জাহান চৌধুরী পুতুল,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার সহ আরো অনেকে।

আজকের খেলায় ঢাকা  নারী ফুটবল দল ৩-০ জয়পুরহাট নারী ফুটবল দলকে পরাজিত করে।

এর আগে গেলো ২৮শে জানুয়ারী দিনাজপুরের হিলিতে বাওনা গ্রামে নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটি ও তৌহিদী জনতার সংঘর্ষ বাঁধে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

তৌহিদী জনতার বাঁধার মুখে পন্ড হওয়া নারী ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫