ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তুঙ্গে,রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিক হক

মোঃ আজমল হোসেন -বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৮৪ বার পঠিত

রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে স্বতস্ত্র প্রার্থী হিসাবে ঈগল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।

তিনি বালিয়াকান্দি, পাংশা, কালুখালী উপজেলার প্রটিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক গণসংযোগ করছেন। ভোটারদের সাড়া পাওয়ায় তার প্রচারণার গতি আরও বাড়িয়ে দিয়েছেন।

শুক্রবার পাংশা শহরের সরদার বাসষ্ট্যান্ড এলাকায় গণ সংযোগ করেন তিনি। পরে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা হাসান আলী বিশ্বাসের বাসায় গিয়ে তার শারীকির অসুস্থতার খোঁজ খবর নেন। সেই সাথে তার নিকট থেকে দোয়া নেন নূরে আলম সিদ্দিকী হক।
এছাড়াও পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজার কাচারীপাড়া মোড়, পুঁইজোর বাজার এলাকায় গণসংযোগ করেন ঈগল মার্কা প্রতীকের প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
পরে তিনি বালিয়াকান্দি, নারুয়া, বহরপুর সহ বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে ঈগল মার্কা প্রতীকে ভোট চাই আপনাদের কাছে। নির্বাচনে জয়ী হয়ে মহান সংসদে গিয়ে রাজবাড়ী-২ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। সেই সাথে শেখ হাসিনার উন্নয়ন সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার আহবান জানান।
তিনি আরো বলেন, আমি বিদ্রোহী প্রার্থী নয় বিকল্প প্রার্থী। দল আমাদের নির্বাচন করার জন্য অনুমতি দিয়েছেন। তাই আপনাদের কাছে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আর ঈগল মার্কায় ভোট দিবেন। ভয়ভীতি, হুমকি দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তার বিজয় সুনিশ্চিত হবে বলে দাবী করেন।
গণসংযোগকালে বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসেম আলী, সাইফুল ইসলাম দিরাজ, এ্যাড. আব্দুর সাত্তার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তুঙ্গে,রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিক হক

আপডেট সময় : ০৬:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩