ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারাকান্দায় ট্রাক ও মাহিন্দ্র ট্রলির সংঘর্ষে নিহত-২

মিজানুর রহমান মানিক- ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় (ময়মনসিংহ-নেত্রকোনা) আঞ্চলিক সড়কে ট্রাক ও মাহিন্দ্র ট্রলির সংঘর্ষে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহতরা হলেন -হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের রাজিব মিয়া (২৫) ও কুরুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সাব্বির হোসেন (১৫)।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের খিচা(ভান্ডারীর মোড়)নামক স্থানে।
তারাকান্দা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১ টার সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি ইট ভর্তি মাহিন্দ্র ট্রলিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রলিটি উল্টে গেলে ইটের নিচে চাপাপড়ে ঐ দুই ইটভাটা শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই আব্দুল মালেক জানান,নিহতদের মরদেহ উদ্ধার করে রাতেই শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।এই ঘটনায় ঘাতক ট্রাকটি(ঢাকা মেট্রো: ট- ১৫৬৩৫৪) আটক করা হয়েছে।এর চালক পালিয়ে গেছে।তাকে আটক করা সম্ভব হয়নি।

তারাকান্দায় ট্রাক ও মাহিন্দ্র ট্রলির সংঘর্ষে নিহত-২

আপডেট সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩