ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তানোরে নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে পিটিয়ে হত্যা, নাতি গ্রেফতার

সোহানুল হক পারভেজ- রাজশাহী :
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ৩০৭ বার পঠিত

রাজশাহীর তানোরে নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে মারপিট করে হত্যা করেছে মাদকাশক্ত নাতি। ওই মৃত বৃদ্ধের নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।

এঘটনায় পুলিশ নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে। সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদাগামী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চান। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করেন। এসময় সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরন হয়। পরে প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেফতার করে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ওসি।

তানোরে নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে পিটিয়ে হত্যা, নাতি গ্রেফতার

আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩