ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন লালমনিরহাট সদর পিআইও

জাহিদুল ইসলাম জাহিদ-হাতীবান্ধা(লালমনিরহাট):
  • আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২৫০ বার পঠিত

লালমনিরহাট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান তথ্য অধিকার আইন না মানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সময় টেলিভিশনের প্রতিবেদক জে আই সমাপ্ত।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক ও তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ উল্যার নিকট এ অভিযোগ দেয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর- ২০২৩ইং তারিখে তথ্য অধিকার আইনের নীতিমালা অনুযায়ী নিদিষ্ট ফরমে তথ্য চেয়ে আবেদন করেন জে আই সমাপ্ত। সেখানে ‘২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর ও কাবিটা) কর্মসূচির আওতায় যে সকল মসজিদ, মন্দিরে বরাদ্দ দেয়া হয়েছে সে সকল মসজিদ, মন্দিরের প্রকল্প চেয়ারম্যানের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার চাওয়া হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান সে তথ্য দিতে রাজি নন। এমন কি তথ্য অধিকার আইন অনুযায়ী ২১ কার্যদিবস অতিবাহিত হয়ে গেলেও কি কারণে তথ্য দেয়া যাবে না। সে বিষয়ে কিছুই জানাননি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান।

এবিষয়ে জাহিদুল ইসলাম সমাপ্ত বলেন,বার বার তাগাদা দেয়ার পরেও তিনি আমায় তথ্যগুলো দেননি।তথ্য অধিকারের বিষয়ে জেলায় একটি কমিটি আছে সেখানে আমি লিখিত অভিযোগ করেছি।

এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন লালমনিরহাট সদর পিআইও

আপডেট সময় : ০৩:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩