ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

মাসুদুর রহমান রুবেল -সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৩০৭ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরণের বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢাকায় প্রবেশ করতে পারে না সেই লক্ষ্যে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেক পোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ।

বুধবার (১৭ জুলাই) সকালে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ চেকপোস্ট বসানো হয়।

পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতাকারী বা দুষ্কৃতকারী লাঠি-সোটা নিয়ে ঢাকার প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে এই চেকপোস্ট বসানো হয়েছে। সেই সাথে সকাল থেকেই এই সড়কে চলাচলরত বিভিন্ন হাইচগাড়ী, নোয়াগাড়ী সহ বাসে তল্লাশি করা হচ্ছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, যাতে করে কোনো নাশকতাকারী বা দুষ্কৃতকারী বিস্ফোরক দ্রব্য নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন পরিবহনে আমরা তল্লাশি করছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট, নিয়মিত চেকপোস্টেরও অন্তর্ভুক্ত।

ট্যাগস :

ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্ট

আপডেট সময় : ০৫:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪