ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ডেভিল হান্ট অভিযানে নাগেশ্বরীতে সাবেক মেয়র ফাকু গ্রেফতার 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৯৭ বার পঠিত

   কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৮)কে গ্রেফতার করা হয়েছে। 

 ১৬ ফেব্রুয়ারি রাত ২টায় নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে নাগেশ্বরী থানার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা,গাড়ী ভাঙ্গচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ মো:রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারের পর মোহাম্মদ হোসেন ফাকুকে নাগেশ্বরী থানায় নেওয়া হয়।সকাল ১১টায় তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানা যায়।

ট্যাগস :

ডেভিল হান্ট অভিযানে নাগেশ্বরীতে সাবেক মেয়র ফাকু গ্রেফতার 

আপডেট সময় : ০৩:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫