ডুমুরিয়ার চুকনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪৮ বার পঠিত

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ার চুকনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদ’র আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, থাকবে না আর ঝগড়া বিবাদ সমাধান আছে গ্রাম আদালত, শেখ হাসিনার দুই নয়ন গ্রাম-গঞ্জ শহর সর্বত্রে উন্নয়ন ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই’ লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালীটি আটলিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে চুকনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, ইউপি সচিব,ইউ ডি সি,হিসাব সহকারী,চৌকিদার,বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন’র সভাপতিত্বে,আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে,সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, ইউপি সদস্য মতিউর রহমান, আলাউদ্দিন মালী,নারী ইউপি সদস্য মাছুরা আক্তার জলিল,উপজেলা,গ্রাম আদালত,ডুমুরিয়ার সমন্বয়কারি
শিশির চৌকিদার, ইউ ডি সি ৭.শান্ত কুমার মিত্র,
হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর
জিএম হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।



















