সংবাদ শিরোনাম ::
ডুমুরিয়ার চুকনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল সিলগালা
জাহাঙ্গীর আলম মুকুল- ডুমুরিয়া (খুলনা):
- আপডেট সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ১২৫ বার পঠিত

ডুমুরিয়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে নিউ সুন্দরবন আবাসিক হোটেল অবশেষে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুকনগর বাসষ্টান্ড সংলগ্ন এবি মুপার মার্কেটের ২য় ও ৩য় ফ্লোরে নিউ সুন্দরবন আবাসিক হোটেলটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার চুকনগর নিউ সুন্দরবন আবাসিক হোটেল নামক একটি আবাসিক হোটেলটতে দির্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হওয়ায় এই আবাসিক হোটেলটিকে সিলগালা করে দেয়া হয়।



















