ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় খুলনা জেলা গোয়েন্দা পুলিশ সদস্য নিহত, আহত ১
- আপডেট সময় : ০৭:৩৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৯৯১ বার পঠিত

ডুমুরিয়া (খুলনা) ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) নিহত হয়েছেন।
এঘটনায় চালক জুয়েল মিয়া গুরতর আহত হয়েছে। আজ শনিবার (২৮অক্টোবর)সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন বরাতিয়া বিশ্বাস বাড়ি মোড়ের টার্নিং এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটনা ঘটে।
পুলিশ,ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানা যায়,চুকনগর থেকে মোটরসাইকেল যোগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম (৫৭) ও বটিয়াঘাটা এলাকার জুয়েল মিয়া(৩০) সহ তারা দুই জন খুলনা অভিমুখে যাচ্ছিলেন।
পথিমধ্যে ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ব-১৫-৩৮৫৫ নম্বরের যাত্রীবাহী ইমাদ পরিবহন মোটরসাইকেলটির সাজোরে ধাক্কা দেয়। প্রচান্ড আঘাতে মোটরসাইকেলটি ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে।
এসময় মোটরসাইকেল আরোহী জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহ-আলম ও চালক জুয়েল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেঁটে গিয়ে গুরতর রক্তাক্ত জখম হয়।
খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে মূর্মুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্যকে মৃত্যু বলে ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানা কর্তব্যরত এসআই মুন্সী পারভেজ হাসান জানান,খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনা স্থল যায় এবং পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক বাসটির পিছু নিয়ে আটক করতে সক্ষম হয়েছি।
ক্ষতিগ্রস্থ মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন জানান, মূমুর্ষ অবস্থায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর পুলিশ সদস্য শাহ- আলমের মৃত্যু হয়। আহত জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক।



















