ডুমুরিয়ায় আলোচনা,সঙ্গীত,নৃত্য ও আবৃতি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১১২ বার পঠিত

“সুস্থ মন সুস্থ শরীর, সুস্থ সমাজ”এই প্রত্যায়কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায়, ভদ্রপল্লী সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডাঃ নিখিল দত্তের
সার্বিক তত্ত্বাবধানে, ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির পৃষ্ঠপোষকতায়, আলোচনা,সঙ্গীত,নৃত্য ও আবৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২মার্চ সকালে উপজেলার ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার।স্বাগত বক্তৃতা করেন ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা জেসমিন।
প্রকাশ হালদার’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সের্ন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাপক ড, সন্দিপক মল্লিক।
আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভবদহ কলেজের প্রতিষ্টাতা প্রাক্তন
অধ্যক্ষ আঃ মোতালেব সরদার,পল্লী চিকিৎসক ও লেখক কাদেরুজ্জামান, ডাঃ মকবুল হোসেন,
শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বিশ্বাস।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি, সঙ্গীত,নৃত্য পরিবেশন করেন ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ।



















