ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২০৫ বার পঠিত

দৌলতদিয়া যৌনপল্লীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানাযায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে জেলা গোয়েন্দা পুলিশের নেতৃত্বে, এসআই মিলন চন্দ্র বর্মন, এএসআই মফিজুল ইসলাম, এএসআই শফীফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ যৌনপল্লীর আইয়ুব মেম্বার এর (দো’তলা) বাড়ীর নিচ থেকে মোছা. রেহেনা আক্তার (২৪) নামে এক নারী মাদক কারবারিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মাদারীপুর সদর উপজেলার কামারপট্টি রোড, পুরান বাজার ২নং ওয়ার্ড এলাকার মৃত রবিন দাসের মেয়ে। রেহেনা বর্তমান দৌলতদিয়া যৌনপল্লীর স্বপন বাবুর বাড়ীর ভাড়াটিয়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩