ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ট্রাক ও ড্রামট্রাক হতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

শাহানুর ইসলাম রানা-বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১৬৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ট ভ্যান ও ট্র্যাক্টর শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ (২৪৮৬) সংগঠনের নামে পন্যবাহী ট্রাক হতে ধরলা ব্রীজের উত্তর পাড়ে ৩৫০ টাকা ও ড্রামট্রাক হতে পাটেশ্বরী বাজারে ২০০ টাকা করে প্রকাশ্যে চাঁদাবাজি করার প্রতিবাদে, অবিলম্বে বন্ধের দাবিতে গতকাল বিকালে ভূরুঙ্গামারী উপজেলা সোনাহাট স্থলবন্দরে মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের স্থলবন্দর ক্যাম্পের মোড়ে, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান ও ট্রাক্টর ইউনিয়ন, রেজি নং রাজ ২৪৮৬ নাম্বার ব্যবহার করে জেলা সভাপতি আয়নাল হক মুন্সি ও জেলার সাধারন সম্পাদক তাজুলের নেতৃত্বে, রাস্তায় পন্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান হতে প্রকাশ্যে চাঁদাবাজি অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন হতে রেজি নং রাজ ২৪৮৬ সংগঠনের নাগেশ্বরীর চালান রিসিভ ব্যবহার করে, একটি চক্র জেলার বিভিন্ন জায়গায় এসব চাঁদাবাজি করে আসছে। মানববন্ধনে অংশ গ্রহণকারীরা এসব চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :

ট্রাক ও ড্রামট্রাক হতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩