ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

টানা সাতবার ঢাকার সেরা করদাতা তরুণ ব্যবসায়ী রোমান ভূঁইয়া

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ৩১৬ বার পঠিত

২০২২-২৩ করবর্ষে ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া। এ নিয়ে তিনি সপ্তম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা নির্বাচিত হলেন।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয় এর অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।

এ বিষয়ে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ এবং সর্বশেষ ২০২৩ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।’

টানা সাতবার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসী তানভীর আহমেদ রোমান ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

ট্যাগস :

টানা সাতবার ঢাকার সেরা করদাতা তরুণ ব্যবসায়ী রোমান ভূঁইয়া

আপডেট সময় : ১২:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩