সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক সালমের মৃত্যু, জেলা বিএনপির শোক
শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর:
- আপডেট সময় : ১১:১৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ১২৮ বার পঠিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বি এন পির আহ্বায়ক ও জেলা বি এন পির সহ সভাপতি আব্দুছ ছালাম (৭২) ইন্তেকাল করেছেন।( ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে আজ শনিবার ২ সেপ্টেম্বর রাত নয়টার সময় চিকিৎসাধীন অবস্থায় বিএনপির এ নেতার মৃত্যু হয়।
তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বিএনপি নেতা আব্দুছ ছালামের মৃত্যুতে শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা গভীর শোক প্রকাশ করছেন। তারা বলেন প্রবীন নেতা আব্দুস ছালামের মৃত্যুতে বিএনপি ও ঝিনাইগাতী বাসীর অপূরনীয় ক্ষতি হলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।



















