ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জিনাফের বিনা সুদে ঋণ পেলেন ১২ জন উপকারভোগী

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৮২ বার পঠিত

শেরপুরে যোগিনীমুরা হাছান নুরুল নাহার ফাউন্ডেশন ( জিনাফ) এর অর্থায়নে অসহায় স্বল্প আয়ের মানুষের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। শনিবার (১৫এপ্রিল ) দুপুরে যোগিনীমুরা পীরসাববাড়ী ১২ জন উপকারভোগীর মধ্যে ১লাখ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে ১২ জনকে প্রত্যেককে ১০ হাজার করে এক লাখ ২০হাজার টাকা দিয়েছেন। তাদের এই ঋণ সামনের বছর এপ্রিলের ১৫ তারিখ সুদ ও সার্ভিস চার্জমুক্ত পরিশোধ করতে হবে।

ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগিনীমুরা হাছান নুরুল নাহার ফাউন্ডেশন সভাপতি ডা: বেলাল আহাম্মদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবু রাশেদ মাে: বাকের।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মো: আবু বকর, আলহাজ্ব মো: আতাউর রহমান, আলহাজ্ব নূর মোহাম্মদ, আলহাজ্ব মো:লুৎফর রহমান মন্ডল, ছামিদুল হক , মো: খোরশেদ আলম ও অন্যান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

সিনিয়র সহকারী পরিচালক এম আর এ মো. আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চান মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন এবং সিনিয়ার অফিসার আমির হোসেন আনোয়ার প্রমুখ।

ঋণ পেয়ে যোগিনীমুরা রফিক মিয়া বলেন, ‘এমন টাইমে এই টেহাগুলি পাইছি, এই গুলি দিয়া ক্ষেতে ইরিধানের সারও সেচের ভাড়া দিতে পারমু। আমাদের এই টাহার জন্য কোন সুদ দেওয়া লাগব না।

সভাপতি ডা: বেলাল আহাম্মদ বলেন, জিনাফের মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাদের এই ঋণের মাধ্যমে অসহায় ও হতদরিদ্রদের সহায়তা হবে। তাদের এই পরিশোধের কোন চাপ বা সুদ নেই। আমাদের লক্ষ অসহায় ও সুবিধাবঞ্চিত লোককে সেবা করা।

প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আবু রাশেদ মাে: বাকের বলেন, মহান আল্লাহ কোরআনে বলেছেন সুদ হারাম ব্যবসা হালাল। আমাদের চারদিকে দেখা যায় সুদকে অনেকেই হালাল করে নিয়েছে। অসহায় মানুষেরা সুদ ছাড়া নিবে সুদ ছাড়া দিবে সেটাকে কোরআনে বলা হয়েছে করজে হাসানা এর অর্থ হলো, সমাজের ঋণগ্রস্ত মানুষের একটি প্রয়োজন পূর্ণ করা। সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ বা প্রতিষ্ঠানের নানা সময়ে নানা কারণে সাময়িক ঋণ গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে। এই করজে হাসানার মাধ্যমে তাদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব।

ট্যাগস :

জিনাফের বিনা সুদে ঋণ পেলেন ১২ জন উপকারভোগী

আপডেট সময় : ০৫:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩