ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে ৯ অসচ্ছলকে প্রধানমন্ত্রীর ত্রাণের চেক দিলেন এমপি

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৮৬ বার পঠিত

জামালপুর সদর উপজেলার ৯ জন অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক দিলেন সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় শহরের খেজুরতলায় এমপির বাসভবনে ৯ জন অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তির মধ্যে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

চেক বিতরণে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোপূর্বেও অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ৯টি চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হলো। এ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

জামালপুরে ৯ অসচ্ছলকে প্রধানমন্ত্রীর ত্রাণের চেক দিলেন এমপি

আপডেট সময় : ০২:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩