ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা উদ্বোধন

মো: আল আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১০:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৮৯ বার পঠিত

“মুজিব শতবর্ষে স্বাস্থ্য খাত একধাপ এগিয়ে” এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবা ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে চালু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে থেকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক এই স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. এসএম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা স্বাচিবের সাধারণ সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গাইনী, মেডিসিন ও সার্জারি বিভাগের ডাক্তাররা ফি নিয়ে রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেন।

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, সারাদেশে প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

এর মধ্যে ১০টি জেনারেল হাসপাতালে একযোগে কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কনসালটেন্ট এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ এই স্বাস্থ্য সেবা দিয়ে যাবে।

পাশাপাশি এখানে পরীক্ষা-নিরিক্ষার জন্য সমস্ত যন্ত্রপাতি চালু থাকবে। যাতে সাধারণ মানুষ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পায়। সপ্তাহে সরকারি বন্ধ ব্যতিত এই স্বাস্থ্যসেবা চালু থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

জামালপুরে সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা উদ্বোধন

আপডেট সময় : ১০:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩