সংবাদ শিরোনাম ::
জামালপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়
মো: আল আমিন - জামালপুর :
- আপডেট সময় : ০৫:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১১৪ বার পঠিত

তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য জামালপুর শহরে ইসতিসকার নামাজ আদায় করেছে মুসুল্লিরা।
জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে শহরের কাচারী পাড়া ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করে কাচারী পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।
দুই রাকাত ইসতিসকার নামাজের পর বয়ান শেষে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসুল্লিরা। এসময় মুসুল্লিরা নানা ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
নামাজে প্রায় হাজারো মুসুল্লি অংশগ্রহন করেন।
মাওলানা নজরুল ইসলাম। ইমাম, কাচারী পাড়া জামে মসজিদ ও ইদগাহ মাঠ।




















