জামালপুরে পুশইন সন্দেহে সীমান্ত থেকে চার নারীসহ আটক ৭
- আপডেট সময় : ০৪:৪৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৪৫ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকা থেকে পুশইন সন্দেহে চার নারীসহ ৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
ভোরে উপজেলার কামালপুর সীমান্তের ধানুয়া এলাকার ১০৮৩ পিলারে কাছ থেকে তাদের আটক করা হয়।

সীমান্তবর্তী ধানুয়া-কামালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব বলেন,অজ্ঞাত ৪ জন নারী এবং ৩ জন পুরুষকে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন রাতে তাদেরকে বিএসএফ ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পাঠিয়ে দিয়েছেন। আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তাদেরকে পুশইন করা হয়েছে কি না তা বলা যাচ্ছে না। তরা সাবাই বাংলাদেশী বলে নিশ্চিত করেছে পুলিশ। আটকদের জিজ্ঞেসাবাদের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ।
তবে বিজিবির পক্ষ থেকে পুশইন বিষয়ে কোনো কথা বলেনি।


















