ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে পুলিশের পোশাক পরে প্রতারণা করতো তারা

মো: আল আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৯৭ বার পঠিত

জামালপুরে পুরাতন পৌরসভা গেটপাড় এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে জামালপুর থানা পুলিশ।

শনিবার (০৮ জুন) দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে শুক্রবার (০৭ জুন) রাতে শহরের পুরাতন পৌরসভার গেটপার এলাকার সেতুলী হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা জেলার জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী (৪০), সোহেল রানা (২১) ও হবিগঞ্জ জেলার সারফিন আহমেদ তানভীর (২৫)।

পুলিশ জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জামালপুর আসা-যাওয়া করতো। থাকতো বিভিন্ন আবাসিক হোটেলে। পুলিশ পরিচয়ে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতো। এবার কোথাও কোনো অপকর্ম করার আগেই পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবি রিং, একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আমরা গোপন সংবাদের বিরুদ্ধে তাদের আটক করি। তারা জামালপুরে বিভিন্ন সময় হোটেলে অবস্থান করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। এবার কিছু করার আগেই তাদের আটক করা হয়। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠাবো।

ট্যাগস :

জামালপুরে পুলিশের পোশাক পরে প্রতারণা করতো তারা

আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪