ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

জামালপুরে কৃষকের লাশ উদ্ধার

মো: আলা আমিন - জামালপুর :
  • আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পঠিত

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকুর্শা গ্রামের একটি গাছের বাগান থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম শফি মোল্লা প্রতিবেশি গোদাশিমলা এলাকার মোল্লাবাড়ীর মৃত জয়নাল আবেদীন মোল্লার পুত্র। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ডাক্তার আব্দুল জলিলের বাড়ির পিছনে কাজ করতে যায় জনৈক মহিলা। ওই মহিলা গাছের (কাঠ) বাগানে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা শফিকুল ইসলাম শফি মোল্লার মরদেহ শনাক্ত করে পুলিশে খবর দেন। পরে পুলিশে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, ‘সদর উপজেলার শীতলকুর্শা এলাকা থেকে শফিকুল ইসলাম শফি মোল্লা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ট্যাগস :

জামালপুরে কৃষকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩