ঢাকা ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা

মো: আলা আমিন-জামালপুর :
  • আপডেট সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ৩০৮ বার পঠিত

জামালপুরে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির ব্যনারে গণপদযাত্রা বের হয়। গণপদযাত্রাটি শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

গণপদযাত্রার পুর্বে পুরাতন বাইপাস মোড়ে পদযাত্রা পূর্বক জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের জুলুম নির্যাতন আর সহ্য করা হবে না। জণগন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সেই আন্দোলনেই নেমেছি। তিনি নেতাকর্মীদের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :

জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা

আপডেট সময় : ০৫:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩