জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৮৭ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এলাকার গরীব দু:স্থ পাহাড়ি -বাঙ্গালীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রুমা ব্যাটালিয়ান ৯ বিজিবি উদ্যোগে ১৫আগস্ট দুপুর ১২ টায় রুমা সদরঘাট এলাকায় ত্রাণ বিতেরন করেছে।
এছাড়াও একই সময়ে মেডিকেল অফিসার মেজর এস এম শাহাবুদ্দিন আহমদ, এেমসির নেতৃত্বে মেডিকেল টিম গঠন করে এলাকার গরীব দুস্থ সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য ত্রান বিতরণ ও মেডিকেল টিম কার্যক্রম পর্যবেক্ষণ করেন রুমা ব্যাটালিয়ান ৯বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ কবীর, এসি।
বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছির- চাল, ডাল, চিনি, তৈল, চিড়া, মোমবাতি ও গ্যাস লাইট।
এসময় মহান স্বাধীনতা যুদ্ধের সাহসী ও বলিষ্ঠ নেতা জাতির পিতা “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্বরন করেন তিনি।
এর আগে বন্যায় কবলিত বাড়িঘর সম্পূর্নভাবে ভেঙ্গে যাওয়া অসহায় ও দুস্থ চান্দা পাড়া ও সংগং পাড়াবাসীর পরিবার লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।



















