ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে দায়ের করা মামলায় হেলমেট বাহিনীর সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাজু আহমেদ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজু আহমেদ আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।  

পুলিশ জানায়, গ্রেপ্তার রাজু আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পড়ে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্বে এই হেলমেট বাহিনীতে সক্রিয় ভুমিকা পালন করে রাজু আহমেদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজু আহমেদকে আজ গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, একাধিক ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হেলমেট মাথায় দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা সহ আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমনের ফুটেজ পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫