ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মোহাম্মদ ইকবাল হোসেন-চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ১৫৭ বার পঠিত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় চন্ডিপুর এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মো: দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে নয়টায় প্রতিদিনের মত দোকান বন্ধ করে চৌদ্দগ্রাম বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। প্রতিমধ্যে মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে চন্ডিপুর এলাকায় ডলি রিসোর্টস এর উত্তর পাশে পৌঁছলে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ করে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় নিহতের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল সহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।

ট্যাগস :

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৫:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩