সংবাদ শিরোনাম ::
চোর সন্দেহে নাগেশ্বরীতে আব্দুল জলিলকে পিটিয়ে হত্যার অভিযোগ
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ১২:১৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৬২ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাগডাঙ্গা ফকিরটারী গ্রামে, ৮ সেপ্টেম্বর ২০২৪ রাত আনুমানিক ১,৩০ ঘটিকায় চোর সন্দেহে মৃত হুজুর আলীর ছেলে আব্দুল জলিল(৭২) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানায়, এক সময় সে নামকরা পেশাদার চোর ছিল। আগে চুরি করলেও বর্তমানে বয়সের ভারে চুরি করা ছেড়ে দিয়ে বরং তিনি কবিরাজি করতেন। গভীর রাতে চোর সন্দেহে স্থানীয় লোকজন মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকার সচেতন মানুষ মনে করছে, কোন অপরাধীকে পিটিয়ে মারার আইন নেই। অপরাধীকে আইনের হাতে তুলে দিতেই হবে। তারা আরো বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোন ভাবেই ঠিক না।



















