ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

রফিকুল ইসলাম রনজু -কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩৮০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার, ৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মুকুল এর বিরুদ্ধে সরকারি রাস্তার জীবিত ৮টি গাছ কর্তন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে। জানা যায়, নেওয়াশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোঃ হাবিল উদ্দিন ও ৩নং ওয়ার্ডের মাহফুজার রহমান ২৫ ই অক্টোবর বুধবার নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ আত্মসাতের অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের এগারো মাথা থেকে নেওয়াশী বাজার রোডে হিরারভিটায় হাকিম ডাক্তারের বাড়ির সামনে, ১টি ইউক্যালিপটাস গাছ, ৩নং ওয়ার্ডের মেরুয়ার ব্রীজের পূর্ব পার্শ্বে দোলাবাড়ী রোডে, আবুল হোসেনের বাড়ির সামনে ৬টি ইউক্যালিপটাস গাছ এবং ৮নং ওয়ার্ডের ফকিরের হাট থেকে গোবর্দ্ধনের কুটি হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রোডে ১টি শিশবের জীবন্ত গাছ কর্তন করে চেয়ারম্যান নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সড়কের গাছ সরকারি সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের। অথচ চেয়ারম্যান সরকারি রাস্তার গাছ কর্তন করে নিজেই আত্মসাত করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুলের সাথে সরাসরি কথা হলে তিনি বলেন, আমার ইউনিয়নের গাছ আমি কর্তন করেছি, আমার ব্যক্তিগত কাজে লাগাবো,কাউকে আমি জবাবদিহি করি না। তিনি আরও বলেন, কারো করার কিছু থাকলে করেন আমিও দেখিয়ে দেবো।

বিষয়টি নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহাম্মেদকে অবগত করা হলে, তিনি বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে, ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

ট্যাগস :

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩