ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চেতনানাশক খাইয়ে পুরুষাঙ্গ কর্তন-আটক ১

মাসুদুর রহমান রুবেল- সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৬১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় দুধের সাথে চেতনানাশক দিয়ে অচেতন করে ফল কাটা চাকু দিয়ে পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুলছুম বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ২৪ মার্চ ভোর রাতে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত কুলছুম বেগম সিলেট জেলার বালাগঞ্জ থানার বড় হাজীপুর গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার ডেন্ডাবর দশতলা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

আহত বাবুল ফকির (৪৫) ফরিদপুর জেলার নগরকান্দা থানার বনেরসঙ্গী এলাকার আব্দুর রহমান ফকিরের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ৫ বছর আগে আহত বাবুল ফকিরের সাথে অভিযুক্ত আকলিমা বেগমের বিবাহ হয়। সেই সংসারের তাদের দুটি বাচ্চাও আছে। কিছুদিন আগে বাবুল ফকিরের চাকুরি চলে গেলে আকলিমা তার দুই শিশু সন্তানকে নানার বাড়ীতে রেখে আসে। পরে বাবুলের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এর কিছু দিন পরে আকলিমা বাচ্চাদের খরচের জন্য বাবুলকে ফোন করে টাকা দাবি করে। পরে সে কোথায় আছে জানতে চাইলে আকলিমা তাকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ আসতে বলেন। আকলিমার কথা মত বাবুল ফকির গত ২৩ মার্চ রাতের দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় আসলে সে তাকে নিয়ে ডেন্ডাবর আকলিমার খালা কুলসুমের বাসায় নিয়ে যায়। পরে আকলিমার খালা তাকে দুধ গরম করে দিতে বলে। তার খালার কথা মতে তাকে দুধ গরম করে খেতে দেন। দুধ খাওয়ার পরে বাবুল অচেতন হয়ে যায়। পরে তার খালার পরামর্শে আকলিমা বেগম ফল কাটা চাকু দিয়ে বাবুল ফকিরকে হত্যার উদ্দেশ্যে তার গোপনাঙ্গ কর্তন করে।

এসময় বাবুল চিৎকার করিয়া রুমের বাহিরে চলে আসলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত বাবুর ফকির বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানায় উপ পরিদর্শক (এসআই) অপুর্ব সাহা বলেন, এ ঘটনায় গতকাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আজ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে এই মামলার বাকি আসামিকে গ্রেফতার করার চেষ্টা চলছে।

বর্তমানে আহত বাবুল ফকির কিছুটা সুস্থ আছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :

চেতনানাশক খাইয়ে পুরুষাঙ্গ কর্তন-আটক ১

আপডেট সময় : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩