ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চুরি যাওয়া গরুর সন্ধানে কৃষকের কলেজ পরুয়া ছেলের ফেসবুকে পোস্ট

রফিকুল ইসলাম রনজ-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৭০ বার পঠিত

সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাঁশিপুর ইউনিয়নের, বেড়াকুটি এলাকার কৃষক আইয়ুব আলীর একমাত্র অবলম্বন হালের এক জোড়া গরু চুরি গেছে। বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়েও সন্ধান মেলেনি গরু দু’টির।মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরু দু’টির সন্ধান চেয়েছে ওই কৃষকের কলেজ পড়ুয়া ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২০)।

সে ফেসবুকে লিখেছে, আমাদের এই গরু দুইটা আজ রাতে চোরে নিয়ে গেছে। স্থানীয় বাজারে সবাই একটু খোঁজ রাখবেন প্লিজ। যদি কোনো রকমে সন্ধান পাওয়া যায়। আমার মোবাইল নম্বরে দয়া করে জানাবেন।এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাড়ির গোয়াল ঘর থেকে গরু দু’টি চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে জানা গেছে।

জানা গেছে, ওই এলাকার আইয়ুব আলী গরুর গাড়িতে করে কৃষি পন্য পরিবহনের পাশাপাশি গরু দুটি দিয়ে হালচাষ করতেন। গতকাল রাতে গরু দু’টি গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোর। পরে রাতেই অনেক স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির সন্ধান পায়নি কৃষক আইয়ুব আলী ও তার পরিবার।কৃষক আইয়ুব আলী জানান, গরু হারিয়ে যাবার পর আসেপাশের সব বাজারে খোঁজ করেছি। কোথাও সন্ধান পাইনি, মনের দুঃখে থানায়ও যাইনি, গরু হারিয়েছে আমার, পুলিশ কি করবে।

আইয়ুব আলীর কলেজ পড়ুয়া ছেলে আশরাফুল ইসলাম বলেন, রাত ১১টার দিকেও দেখেছি গরু দু’টি গোয়াল ঘরে ছিলো। মাঝ রাতে কে বা কারা গরু দু’টি চুরি করে নিয়ে গেছে। আজ ফেসবুকে গরু দু’টির ছবি দিয়ে সন্ধান চেয়েছি আরকি। ওই গরু দু’টি দিয়ে হালচাষ ও গাড়ি চালানো হতো আমাদের।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মাহফুজার রহমান বাদল বলেন, গতকাল রাতে আইয়ুব আলী দু’টি গরু চুরি গেছে। লোকমুখে শুনেছি গরু দু’টির দাম দুই লাখ টাকার ওপরে হবে। তারা আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা তা আমার জানা নেই। আমাদের এলাকায় কিছুদিন থেকে চোর খুবই বেড়ে গেছে। আমরা এলাকার সবাই সজাগ রয়েছি বলে জানানো হয়।

ট্যাগস :

চুরি যাওয়া গরুর সন্ধানে কৃষকের কলেজ পরুয়া ছেলের ফেসবুকে পোস্ট

আপডেট সময় : ০৮:৫৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩