সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে ইয়াবা সেবনের ভিডিও ফাঁস
সৈকত মন্ডল-বাগেরহাট:
- আপডেট সময় : ০৫:০০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১২৭ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে নাজমুল হক টিপু নামের এক যুবকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে নাজমুল হক টিপু উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এই দৃশ্যটি এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
আধা মিনিটের ভিডিওটিতে দেখা যায়, কৃষক লীগ নেতা নাজমুল হক টিপু টাকা দিয়ে পাইপ বানিয়ে ইয়াবা সেবন করছেন। নাম প্রকাশ না করা সত্বে কৃষকলীগের এক নেতা বলেন, যারা সমাজকে কলঙ্ক মুক্ত রাখবে তারাই যদি কলঙ্কিত হন, তাহলে পরিস্থিতি কোথায় দাঁড়াবে।
এব্যাপারে নাজমুল হক টিপু বলেন, আমি কখনও ইয়াবা সেবন করি না এটা একটা চক্রান্ত। রাজনৈতিক প্রতি পক্ষরা এ ভিডিও পূজি করে নোংরা খেলা করছেন।
চিতলমারী উপজেলা কৃষকলীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দত্ত বলেন, নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিওটি আমি দেখেছি। এ ধরনের ভিডিও দলের ভাব মূর্তি ক্ষুন্ন করে।




















