ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

চারঘাটে জেলা ডিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক ৩,দুই ডিবি পুলিশ আহত

শাহিনুর সুজন- রাজশাহী:
  • আপডেট সময় : ১০:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া গ্রামে মখলেছুর রহমান মসকানের বাড়িতে বিপুল পরিমাণের ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারি কে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত তিনজন মাদক কারবারির নাম মখলেস, রুবেল ও অপর আরেক জনের নাম রাহহান। তাদের দুইজনের বাড়ী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে। তাদের দুইজনকে হাতে নাতে ধরতে সেই সময় দুইজন কনস্টেবল গুরুতর আহত হন। তাদের নাম কনস্টেবল ইউসুফ ও বিশ্বজিৎ। বর্তমানে তারা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়ভাবে জানা যায়, ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের মখলেসুর রহমান মসকানের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ফেন্সিডিল সহ মাদক কারবারি রুবেল ও রায়হানকে আটক করেন ডিবি। আটকের পর হ্যান্ডকাপ পরাতে গেলে রুবেলের বাবা মখলেসুর ও সাব্বিরসহ তাদের ০৮-১০ জন সহযোগী ঘটনাস্থলে আসে। এসময় রুবেলের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তিন পুলিশ সদস্যের উপরে হামলা করে তাঁরা। এতে হাঁসুয়ার আঘাতে ইউসুফ ও বিশ্বজিৎ নামে দুই কনস্টেবল গুরুতর আহত হন। বর্তমানে আহত দুই পুলিশ সদস্যকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুবেল আলী ইউসুফপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় মখলেস, সাব্বির ও শাওন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। রুবেল ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

এই বিষয়ে চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউসুফপুরের দিকে মাদক কারবারিদের ধরতে গিয়ে দুই কনস্টেবল গুরুতর আহত হয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা বাকী মাদক কারবারি পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলমান রয়েছে আর বাকী তিন মাদক কারবারিকে থানায় চালান দেওয়া হয়েছে।

চারঘাটে জেলা ডিবির অভিযানে ফেন্সিডিল সহ আটক ৩,দুই ডিবি পুলিশ আহত

আপডেট সময় : ১০:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩