ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

চন্দ্রপাড়া দরবার শরীফের ওরশে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত

শরিফুল হাসান-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২৬৯ বার পঠিত

মুসলিম উম্মাহর শান্তি কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফের ওরশ অনুষ্ঠিত হয়েছে।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাৎসরিক ওরশ সম্পন্ন হয়। আখেরি মোনাজাতে দেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদি আল ওয়াইসি।

ওরশ উপলক্ষে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ জোহর থেকে কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির-আজকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা বিভিন্ন যানবাহন নিয়ে দরবার শরীফে আসেন। এছাড়া ওরশ উপলক্ষে বসে মেলা। মেলায় খাদ্য সামগ্রী, খেলনা, পোশাক সহ বিভিন্ন ধরনের পন্যের পসরা নিয়ে বসেন দোকানীরা।

প্রসঙ্গত, চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত দিবস উপলক্ষে প্রতি বছর ওরছ অনুষ্ঠিত হয়।

চন্দ্রপাড়া দরবার শরীফের ওরশে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫