ঘোড়াঘাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- আপডেট সময় : ০৫:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬৭ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ঘোড়াঘাট জম্মষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন মন্দির থেকে আগত বিভিন্ন বয়সী শিশু ও নারী-পুরুষ পূণ্যার্থী ও ভক্তবৃন্দর সমন্বয়ে বিভিন্ন বাদ্য-বাজনাসহ জন্মাষ্টমীর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশগ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু,বিশেষ অতিথি হিসেবে ঘোড়াঘাট পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রেজোয়ান মিয়া,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক তিতাস মোহন্ত। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি রতন চক্রবর্তী,সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন মোহন্ত,সুমন মোহন্ত,রঞ্জিত ঘোষ,তাপস কুন্ডু,রাজিব কুন্ড,লিটন সরকার, রাজিব সরকার সহ আরও অনেকে।
পরে বড়গলি মন্দির প্রাঙ্গনে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।



















