ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ ওয়াজ কুরনী- হিলি( দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ১১৪ বার পঠিত

শ্বশুরবাড়ির আমগাছ থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।

রবিবার (২২ জুন)সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট সদর ইউনিয়নের পাটশাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি সহ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।

নিহত জামাইয়ের নাম মজনু মিয়া (২৮)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য হারুন উর রশিদ বলেন, সাত বছর আগে স্থানীয় আলিমুদ্দিনের মেয়ে নাহিদা বেগমের সাথে বিয়ে হয় মজনু মিয়ার।

সেই থেকে শ্বশুর বাড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘরে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে সন্তান নিয়ে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়ির সহকারী আবার কখনো ঘরের টিন মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন। এছাড়া মজনু মিয়া একজন মাদকাসক্ত ছিলেন।

নিহতের স্ত্রীর পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য আরও জানান, গতরাত সাড়ে ১০ টার দিকে খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমিয়া পড়েন মজনু মিয়া। রাতের কোন এক সময় সকলের অগোচরে আম গাছে উঠে ডালের সাথে গিট দিয়ে গলায় ফাঁস দেন।

আজ রোববার সকালে মজনু মিয়ার শাশুড়ি বাড়ির সামনে আমগাছের ডালে জামাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে গলায় ওরনা পেচানো মজনু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তাছাড়া পরিবারের কাছে থেকে অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাটে শ্বশুরবাড়ির আমগাছে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫