ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পাঁচটি ককটেল উদ্ধার

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৩৮ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে মধ্যরাতে ট্রাক ভাংচুর করে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। এতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় মালবোঝাই ট্রাক এবং আহত হয় ট্রাকটিতে থাকা চালক ও চালক সহকারী (হেলপার)।

মধ্যরাত ২ টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শৌলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক উপাদানাবলী আইনের পৃথক দুটি ধারায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা।

সোমবার দুপুরে ট্রাকটির চালক সোহেল রানা (৩২) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার শিবপুর গ্রামের আসিরউদ্দীন সরকারের ছেলে ট্রাকচালক সোহেল রানা (৩২) এবং অপরজন একই গ্রামের আমির হোসেনের ছেলে চালক সহকারী (হেলপার) আজিজুল ইসলাম (২২)।

বাদীর দেওয়া তথ্য এবং এজাহার অনুযায়ী, পাবনা জেলার নগরবাড়ি ঘাট থেকে সিমেন্ট, পেঁয়াজ ও শুটকি মাছ বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সোমবার রাত আনুমানিক ২ টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ট্রাকটি শৌলা নামক স্থানে পৌঁছালে লাঠিসোঁটা হাতে আসামীরা ট্রাকটিতে ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করতে থাকে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাতে পড়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ট্রাক চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

ঘোড়াঘাটে বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পাঁচটি ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩