ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে জিআর চাল বিতরণ উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩০৪ বার পঠিত

ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবাদের মাঝে দিনাজপুর জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত জি আর প্রকল্পের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তিনি এর আগে ১নং বুলাকীপুর ও পরে ঘোড়াঘাট ৪ নং ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের চাল বিতরণ করেন।
এ প্রকল্পের আওতায় ঘোড়াঘাট উপজেলায় ৮৬৭ জন সুবিধা-ভোগীদের মাঝে ৩০ কেজি করে মোট ২৬.০১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ও ৩ নং ও ৪ নং ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন ও আসাদুজ্জামান ভুট্টু।

এ সময় বিতরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এ প্রকল্পের সুবিধাভোগীরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাটে জিআর চাল বিতরণ উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক

আপডেট সময় : ০৩:২৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩