ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গ্রেপ্তারের পরের দিনই জামিন পেলেন সালথার সেই ছাত্রলীগ নেতা

শরিফুল হাসান -সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৪ বার পঠিত

একটি মারামারি মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বুধবার (০৭ ফেব্রুয়ারি) আদালতে পাঠানো হয় ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে। একই দিন বিকেলেই জামিন পান এই ছাত্রলীগ নেতা। এর আগে তাকে গতকাল মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে সালথা থানা পুলিশ গ্রেপ্তার করে।

বুধবার বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৩ নং আমলি আদালতের বিচারক নাসিম মাহমুদ নাজমুলের জামিন মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের জিআরও শ্যামল কুমার ছাত্রলীগ নেতা নাজমুলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামল কুমার বলেন, মারামারি মামলায় হুকুমের আসামি হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আলামত না থাকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সালথার কাগদী এলাকা থেকে ছাত্রলীগ নেতা নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বুধবার সকালে ফরিদপুরের আদালতে পাঠায় পুলিশ। একই দিন বিকেলে তাকে জামিন দেন আদালত।

নাজমুল হোসেন সালথার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। ‍তিনি একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারের পরের দিনই জামিন পেলেন সালথার সেই ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ১১:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪