সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে স্কুল ভবন নির্মান কাজের উদ্বোধন
সিরাজুল ইসলাম- গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৮৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আক্কাস আলী হাইস্কুলের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উক্ত ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি তেইশ লক্ষ টাকা ব্যায়ে ভবনটি নির্মানের দায়িত্বে উপজেলার চৌধুরী এন্টারপ্রাইজ প্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ,উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হুসাইন প্রমূখ।



















