গোয়ালন্দে সাংবাদিক টুটুলের ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৩:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৬৬ বার পঠিত

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও এনটিভি ও ইউএনবি’র জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলের প্রতি ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই)বেলা ১২টায় গোয়ালন্দ শহরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে গোয়ালন্দ প্রেসক্লাব।
সংগঠনের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,ডেইলি অবজারভারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ এবং মেয়ে লামিয়া সুরভি।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম,দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রার উদয় দাস, কালবেলার রাকিবুজ্জামান রাকিব, দিনকালের আক্তাউজ্জামান রনি প্রমুখ।
বক্তারা বলেন,যদি সত্যিই সাংবাদিক আহসান হাবীব টুটুল কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তাহলে তা অত্যন্ত দুঃখজনক। তারা এর তীব্র নিন্দা জানান এবং তার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।



















