ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে সরকারি চাকরি পেয়ে স্বামীর সংসারে ফিরতে অস্বীকৃতি শিক্ষিকার

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১০৬৩ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি চাকরি পাওয়ার পর স্বামীর সংসারে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন আক্তার রিনা (৩৫)। এ ঘটনায় পারিবারিক বিরোধ চরমে উঠেছে, এমনকি চুরির অভিযোগে থানায় মামলাও হয়েছে।

নাসরিন আক্তার রিনা উজানচর ইউনিয়নের মৃত আব্দুল বাতেন চান মিয়ার মেয়ে। ২০২৩ সালে একই ইউনিয়নের মো.ছিদ্দিক ফকিরের বড় ছেলে মো. সিরাজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পরের বছর তাদের ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান—সাবিহা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়,নাসরিন আক্তার সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছিলেন। চাকরির প্রক্রিয়ায় ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ যৌথভাবে অর্থ সহায়তা দেওয়ার কথা থাকায় শ্বশুর ছিদ্দিক ফকির দুই লাখ টাকা দেন। কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই রিনার আচরণে পরিবর্তন দেখা যায়—তিনি স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু করেন এবং চলাফেরায় হয়ে ওঠেন উচ্ছৃঙ্খল।

গত বছরের নভেম্বরে বাপের বাড়ি গিয়ে তিনি আর স্বামীর সংসারে ফিরে আসেননি। বারবার ডাকা ও সামাজিক সালিশ হলেও তিনি জানিয়ে দেন—এই সংসারে আর ফিরবেন না।

শ্বশুর মো.ছিদ্দিক ফকির অভিযোগ করেন,এ বছরের ১ আগস্ট সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে রিনা তার ভাই ও খালাতো ভাইকে নিয়ে শ্বশুরবাড়িতে এসে আলমারি,খাট, শোকেস, কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যান।

এসবের মধ্যে মেঝো ছেলের স্ত্রীর একজোড়া স্বর্ণের দুল, একটি স্বর্ণের চেইন,একটি চুড়িসহ প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার,নগদ দশ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে নাসরিন আক্তার রিনার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,“এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গোয়ালন্দে সরকারি চাকরি পেয়ে স্বামীর সংসারে ফিরতে অস্বীকৃতি শিক্ষিকার

আপডেট সময় : ০৭:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫