ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

সিরাজুল ইসলাম-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২২৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহমেদ তিথি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান,
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ কাদের শেখ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামাদ মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা খোকোনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমূখ।

এসময় জাতীয় দিবস দুটি সফল করার জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রস্তুতিসভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দের মতামতের ভিত্তিতে শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, বিজয় মেলা ও নাট্য প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ উদ্দীপণা ও যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং দিবসটি সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উদযাপন কমিটির ব্যাপারে আলোচনা হয়।

গোয়ালন্দে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪