গোয়ালন্দে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৫২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয় এ মাহফিলে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে গোয়ালন্দ রেল স্টেশন সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দীন শেখ এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ সভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জ্বল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাহিদুল ইসলাম সরদার,পৌর বিএনপির দপ্তর সম্পাদক, ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ,পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল,সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ- সভাপতি তানভির ইসলাম সজিব, পৌর ছাত্র দলের সভাপতি মোঃ আজিম ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ সবুজ সরদার প্রমূখ।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান।




















