সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা গ্রেফতার
সিরাজুল ইসলাম-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. আলামিন মিয়া ওরফে নিঝুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
মোঃ আলামিন মিয়া ওরফে নিঝুম গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলার সন্দিগ্ধ আসামি তিনি।
প্রেসনোটে জানানো হয় সোমবার ১০ মার্চ দুপুর সারপ বারোটার দিকে গোয়ালন্দ ঘাট থানার(ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ সংগীয় ফোর্স সহ পৌরসভার জুড়ান মোল্লারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে আলামিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাকে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।



















